1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ফাহিম আল্ চৌধুরী মতপ্রকাশের স্বাধীনতা: সাংবাদিকেরা কতটা নির্ভয়ে কাজ করতে পারেন? জকিগঞ্জে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে একটি স্কুলের শতাধিক শিশু শিক্ষার্থী জকিগঞ্জে বিএনপি নেতা জাকির হোসাইনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ জকিগঞ্জে এনসিপি মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী শিব্বির আহমদের গণসংযোগ ও মতবিনিময় সভা জকিগঞ্জের শরীফগঞ্জ বাজারে চুরি-ডাকাতির প্রতিবাদে মানববন্ধন সমাজসেবায় তৎপর ‘হৃদয়ে জকিগঞ্জ’ সিলেট জকিগঞ্জের তৌহিদুর রহমান অস্ট্রেলিয়ান মেডিক্যাল কাউন্সিল পরীক্ষায় উর্ত্তীর্ণ শাকসু নির্বাচনে লড়বেন জকিগঞ্জের ইব্রাহিম সৌরভ

জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৮

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫

জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিআর ও জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ৪ জন ও নিয়মিত মামলায় ডেবিল হান্ট ৪ জনসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
শনিবার (২২ মার্চ) ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- জকিগঞ্জ সদর ইউনিয়নের ভরণ সুলতানপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জকিগঞ্জ সদর ইউপি’র ৩ নং ওয়ার্ড সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন (৪৩), জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে আহসানুল হক ইমরান প্রকাশ ইমরান আহমদ (৪০), জকিগঞ্জ পৌর এলাকার সদরপুর গ্রামের মৃত ফারুক আহমদের ছেলে  ও বর্তমানে গোলাপগঞ্জের, হেতিমগঞ্জ রফিপুর নয়াবাড়ি এলাকার বাসিন্দা দেওয়ানা শাহ্ নিলয় (৪৪), জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের কাশিরচক গ্রামের জালাল উদ্দীনের ছেলে মারজান আহমদ (২৫), বারঠাকুরী ইউনিয়নের কস্তইল গ্রামের মৃত হাজী ফয়জুর রহমানের ছেলে আব্দুল মালিক প্রকাশ মছন (৪৫), মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের আব্দুর রহিম প্রকাশ মাখই’র ছেলে আব্দুল বারী প্রকাশ পচাই (৩৫), সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামের শ্যামলাল বিশ্বাসের ছেলে উজ্জল বিশ্বাস (সজীব), উপজেলার বড়বন্দ গ্রামের ফাতির আলীর ছেলে আব্দুল গনি (৩২)।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘অপারেশন ডেবিল হান্টের বিশেষ অভিযানে পুলিশের চৌকস একটি দল আসামীদের গ্রেফতার করেছে। আজকে শনিবার গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে বিস্ফোরক আইনে  মামলার আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট