1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন এমপি আবুল হাসানের আহ্বানে জকিগঞ্জে ছাত্র মজলিসের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান হালাল উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জে নতুন ব্যবসায়িক সংগঠন

মানুষ মানুষের জন্য তাঁর জ্বলন্ত উদাহরণ ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশন— মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি

আহমদুল হক চৌধুরী বেলাল
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন, মানুষ মানুষের জন্য তাঁর জ্বলন্ত উদাহরণ ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশন। এ ফাউন্ডেশন সময়ে সময়ে নিঃস্বার্থ ভালোবাসা ও পারস্পরিক সহায়তার উদাহরণ সৃষ্টি করে আসছে। যখন কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীতে মানুষ অসহায় হয়ে পড়ে, তখন এ ফাউন্ডেশন ক্ষতিগ্রস্থ ও দুর্দশাগ্রস্ত মানুষের সেবায় এগিয়ে আসে। অসহায় প্রতিবেশীর বিপদে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া—এগুলোই প্রমাণ করে যে মানুষ মানুষের জন্যই বেঁচে থাকে।

তিনি আরও বলেন, সমাজ ও দেশের প্রতি ভালোবাসার কারণে অনেকে নিজের আরাম-আয়েশ ত্যাগ করে অপরের জন্য কাজ করেন। নিঃস্বার্থ সেবা ও ভালোবাসার মাধ্যমে যখন একজন মানুষ অন্য মানুষের উপকারে আসে, সেটাই হলো ‘মানুষ মানুষের জন্য’ বাক্যের আসল জ্বলন্ত উদাহরণ।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৫ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের পশ্চিম জামডহর (উত্তরবাড়ি)’র ব্যবস্থাপনায় ও ফরাজত আলী ফাউন্ডেশন আয়োজিত টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট মুরব্বী আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক রহমত আলী হেলালীর পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন পশ্চিম জামডহর চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা সাদিকুর রহমান (ছিদ্দিক)।
ইংল্যাণ্ড প্রবাসী দিলওয়াজ মালিক চৌধুরীর স্বাগত বক্তব্যে সূচিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২নং বীরশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, ইসলামী যুব মজলিস সিলেট জেলা শাখার সহ সভাপতি খায়রুল ইসলাম, সেক্রেটারি সাদিকুর রহমান, ইউপি সদস্য আব্দুল জলিল, সঞ্জন বিশ্বাস, ফাউন্ডেশনের পরিচালক শরীফ মোহাম্মদ হুসেইন চৌধুরী তারেক, আব্দুস সামাদ চৌধুরী, ইত্তেশাম আহমদ চৌধুরী, ফরহাদ আহমদ চৌধুরী ও কামিল আহমদ চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার গরীব ও অসহায় ৩০টি পরিবারের মধ্যে টিন সহ নির্মাণ সামগ্রী প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট