1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জ পৌরসভা কেমিস্ট সমিতির নির্বাচন সম্পন্ন

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

জকিগঞ্জ পৌরসভা কেমিস্ট সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে জকিগঞ্জ বাজারস্থ জান্নাত ফার্মেসির দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয় এই নির্বাচন। উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে (২০২৬–২০২৮) সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন সেবা ফার্মেসির স্বত্বাধিকারী মঞ্জুর আলম সেলিম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সালমান ফার্মেসির স্বত্বাধিকারী আব্দুস সবুর।
কমিটির নির্বাচিত অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি জামাল আহমদ, সহ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ ও কোষাধ্যক্ষ প্রদীপ কুমার। নির্বাচনে জয়লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মঞ্জুর আলম সেলিম বলেন, “আমাকে নির্বাচিত করার জন্য আমি সকল সদস্যের প্রতি কৃতজ্ঞ। সকলের সহযোগিতা নিয়ে আমি দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই।” সাধারণ সম্পাদক আব্দুস সবুর বলেন, “আমাদের নবনির্বাচিত কমিটি জকিগঞ্জের সকল কেমিস্ট ব্যবসায়ীদের উন্নয়ন ও ন্যায্য অধিকার রক্ষায় সর্বদা কাজ করবে।”
উল্লেখ্য, জকিগঞ্জ পৌরসভা কেমিস্ট সমিতি স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট