1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষ মানুষের জন্য তাঁর জ্বলন্ত উদাহরণ ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশন— মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান

সড়কের বাজার-টু-ভিঙ্গাইর বাজার রাস্তার কাজ চালুর দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

জকিগঞ্জ কাজ শুরু করে এলাকাবাসীকে দূর্ভোগে ফেলে যাওয়া সড়কের বাজার-টু-ভিঙ্গাইর বাজার রাস্তার কাজ চালুর দাবিতে পাঁচ শতাধিক মানুষের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি সিলেট জেলা প্রশাসক বরাবর প্রদান করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের নিকট এ স্মারকলিপি হস্তান্তর করেন সমাজসেবী ও রাজনীতিবীদ মাওলানা রুহুল আমীন। এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, মাসুম বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি নজমুল ইসলাম চৌধুরী (মজু), শিক্ষক মামুন কায়সার, প্রবাসী জাহেদ আহমদ ফারহান, রাজনীতিবীদ মাওলানা সালেহ আহমদ, মাওলানা আলী হোসাইন ও মাওলানা ছদরুল আমীন প্রমূখ।
স্মারকলিপি প্রদানকালে মাওলানা রুহুল আমীন জেলা প্রশাসক সারওয়ার আলমকে জানান, সড়কের বাজার-টু-ভিঙ্গাইর বাজার রাস্তার কাজ শুরু করে রাস্তায় বক্স করে ঠিকাদার কাজ রেখে চলে আসে। এতে জকিগঞ্জ-কানাইঘাট দুই উপজেলার মানুষের কষ্টের শেষ নেই। বিশেষ করে বীরশ্রী ও কাজলসার দুই ইউনিয়নের মানুষ এখন চরম ভোগান্তিতে রয়েছেন। স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ও বয়স্ক ও অসুস্থ মানুষের কষ্ট অসহনীয় পর্যায় চলে গেছে। তাই রাস্তাটির কাজ দ্রুত সম্পন্ন করার দাবী জানান তিনি। এ সময় জেলা প্রশাসক এ বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলে আশ্বাস দেন। পরে স্মারকলিপির অনুলিপি এলজিইডির সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরাবর প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট