1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে হৃদয়ে জকিগঞ্জ-এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

সিলেট শহরে অবস্থানরত জকিগঞ্জের ব্যবসায়ী, চাকুরীজীবি, পেশাজীবি ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম “হৃদয়ে জকিগঞ্জ,সিলেট-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় সিলেট নগরীর জল্লারপাড়স্থ হোটেল প্যারালাক্সে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শাহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রুহেল লস্করের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন যুগ্ম সম্পাদক মাজেদুল ইসলাম সাঈদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন স্টুডিও ফোকাসের সদস্য মেহেদী হাসান।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন হৃদয়ে জকিগঞ্জ সিলেট-এর উপদেষ্টা ও সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি), সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মুখলিছুর রহমান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি শাহীন আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, মাজহারুল ইসলাম জয়নাল, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি ফেরদৌস আহমদ সাকার, সংগঠনের শুভাকাঙ্খি শাহেদ আহমদ রাসেল।
বক্তব্য রাখেন সংগঠনের শুভাকাঙ্খি বিশিষ্ট সাংবাদিক এম.এ. ওয়াহিদ চৌধুরী, শুভাকাঙ্খি খালেদ আহমদ, সিলেটস্থ সচেতন জকিগঞ্জবাসীর সদস্য সচিব হাবিবুর রহমান ও দরগাবাহারপুর জামেয়া দারুল আজহার মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল হামিদ জালাল।
আলোচনা সভায় বক্তরা বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের মানুষ আজ নানাভাবে ক্ষতিগ্রস্ত। বর্ষা আসলেই টেকসই নদী বাঁধের অভাবে জকিগঞ্জের বিভিন্ন গ্রাম দিয়ে পানি ঢুকে জনদুর্ভোগ দেখা দেয়। এমনকি নদী ভাঙ্গনের ফলে জকিগঞ্জের মানচিত্রে অনেকটা পাল্টে যায়।
জকিগঞ্জের গ্যাস উত্তোলনের ব্যবস্থা সহ সকল সমস্যা উত্তোরণ করে একটি সুন্দর জকিগঞ্জ বিনির্মানে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
বক্তারা হৃদয়ে জকিগঞ্জ, সিলেট প্রতিষ্ঠালগ্ন থেকে জকিগঞ্জের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিতদের অধিকার আদায়ে অগ্রণী ভুমিকা পালন করছে বলে মন্তব্য করেন।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মুজিবুর রহমান, আইনুল হক, যুগ্ম সম্পাদক মাজেদুল ইসলাম সাঈদ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, প্রচার সম্পাদক খালেদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক গুলজার আহমদ খান সহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে ৪র্থ বর্ষপূর্তিতে একজন নার্সিং শিক্ষার্থীর পড়াশোনার যাবতীয় ব্যয়ভার গ্রহণ করা হয় এবং পূর্ব নির্ধারিত দরগাবাহারপুর মাদ্রাসার শিক্ষার্থীর চলিত বছরের অর্থ প্রতিষ্ঠান পরিচালক মাওলানা আব্দুল হামিদ জালালের নিকট হস্তান্তর করা হয়।
পরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবীদ মাওলানা মুখলিছুর রহমানের দোয়ার মাধ্যমে সভার কাজ সমাপ্ত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট