1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জের আটগ্রাম থেকে ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার: গ্রেপ্তার-১

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর আটগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় অফিসার চয়েস মদ ও মদ বিক্রির ৫ হাজার ৫০০’শ টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন-এর তত্ত্বাবধানে ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন-এর নির্দেশে সোমবার ভোরে জকিগঞ্জ থানার এসআই শামসুল হক সুমনের নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান পরিচালনা করে।
পুলিশের এ অভিযানে আনুমানিক ১ লক্ষ ৫৩ হাজার টাকা মূল্যের ৮৫ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ সহ জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর আটগ্রাম এলাকার পূর্ব চারিগ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ ময়না মিয়া (৪৫) কে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় জকিগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে আটক ময়না মিয়াকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান চলবে। দিন-রাত ২৪ ঘন্টা আমাদের এ অভিযান চলবে। তিনি পুলিশের এই অভিযানে জকিগঞ্জবাসীর সার্বিক সহযোগিতাও কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট