1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জের ট্রাক চালক হারিছ আহমদের মর্মান্তিক মৃত্যু

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের দক্ষিণ খলাদাপনিয়া গ্রামের ট্রাক চালক হারিছ আহমদ (৩০) সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু বরণ করেছেন। সোমবার (২৬ মে) রাত আনুমানিক ১টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হারিছ আহমদ জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের দক্ষিণ খলাদাপনিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
নিহতের ভাই সালমান আহমদ জানান, হারিছ আহমদ রোববার রাতে ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। শায়েস্তাগঞ্জ যাওয়ার পর রাস্তায় ট্রাকটির চাকা নষ্ট হয়ে যায়। হারিছ আহমদ চাকা পাল্টানোর সময় দ্রুতগতির একটি ঢাকাগামী বাস ট্রাকে ধাক্কা দিলে ট্রাক উল্টে হারিছ আহমদের উপর পড়ে যায় এতে হারিছ আহমদ ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
এদিকে হারিছ আহমদের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট