1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ ও বর্ণাঢ্য আয়োজনে তানিম আহমেদ এর জন্মদিন উদযাপিত জকিগঞ্জে ছাত্র মজলিসের পূর্ব ও পশ্চিম শাখার পুনর্গঠন সম্পন্ন, সভাপতি সাইফুর ও মুন্না আটগ্রামে চক্ষু ক্যাম্পে সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী, ছানি অপারেশনে সিলেটে ১৭২ জন জকিগঞ্জে কুশিয়ারার দুই তীরে সম্প্রীতির মিলনমেলা জকিগঞ্জে একই বাড়িতে বারবার ডাকাতি! আতঙ্কিত বাড়ির বাসিন্দারা শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে-ফাহিম আল চৌধুরী ট্রাস্ট জকিগঞ্জে দুর্গাপূজা ঘিরে হঠাৎ জরুরি নম্বর, কী ঘটছে? বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত

কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের মাঝরগ্রামে কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আব্দুস শহীদ নামে এক যুবকের মৃত্যু হয়। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে স্থানীয় মাঝরগ্রামের মাওলানা আব্দুস সামাদের দ্বিতীয় ছেলে আব্দুস শহীদ কুশিয়ারা নদীতে গোসল করতে যান। একপর্যায়ে তিনি নদীর স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। তাঁর নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন দ্রুত জকিগঞ্জ ফায়ার সার্ভিসকে অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালানোর পর কুশিয়ারা নদী থেকে আব্দুস শহীদের মরদেহ উদ্ধার করা হয়। এমন একটি মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী আব্দুস শহীদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট