1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wpenginebot@wpengine.com : wpenginebot :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি জকিগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ট্যালেন্টপুলে সরকারি বৃত্তি অর্জন করলেন জকিগঞ্জের নামিরা তাসনিম সরকারি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে জকিগঞ্জের তাওহীদ রাব্বানী জকিগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ জকিগঞ্জে পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার জকিগঞ্জে বিশ্বকাপ খেলা নিয়ে কথা কাটাকাটি: চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন জকিগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় জকিগঞ্জে ১৫ বোতল বিদেশি মদসহ আটক-১

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী’র শোক প্রকাশ

এম.এ.ওয়াহিদ চৌধুরী
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি এক শোক বার্তায় বলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। এদেশে বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি তার রাজনৈতিক দর্শনের প্রাসঙ্গিকতা প্রমাণ করে গিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধের উপর আস্থা রেখে যে রাজনীতির সূচনা করেছিলেন বেগম খালেদা জিয়া রাজনীতির সে ধারাকে সমুন্নত রাখার চেষ্টা করেছেন। বাংলাদেশের স্বাধীনতা, ভূখণ্ডগত অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার ইন্তেকালে এ দেশ একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিভাবককে হারালো। বাংলাদেশের মানুষের প্রতি বেগম জিয়ার দরদ ও উলামায়ে কেরামের প্রতি আন্তরিকতা এদেশের জনগণ শ্রদ্ধাভরে স্মরণ করবে।
মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট