1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে দুর্গাপূজা ঘিরে হঠাৎ জরুরি নম্বর, কী ঘটছে? বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জের প্রবীণ মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম লক্ষীরায়েরচকী ইন্তেকাল করেছেন

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

জকিগঞ্জ উপজেলার প্রাচীনতম দ্বীনি বিদ্যাপিঠ জামিয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজার-এর প্রবীণ মুহাদ্দিস শায়খ মাওলানা আব্দুল কাইয়ুম লক্ষীরায়েরচকী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টা ১০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় সিলেট নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের লক্ষীরায়েরচক গ্রামের বাসিন্দা ও খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল গফফার শায়খে মামরখানী (রহ.)-এর জামাতা ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি জামিয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজার-এর বুখারী শরীফ সহ হাদীসে বিভিন্ন কিতাবের দরস দিতেন।
জানাজা আজ বৃহস্পতিবার বাদ আসর (৫ টা ৩০ মিনিটে) নিজের দীর্ঘদিনের কর্মস্থল জামিয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজার মাঠে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, শায়খ মাওলানা আব্দুল কাইয়ুম লক্ষীরায়েরচকী একাধারে হাজারও মুহাদ্দিসীনের উস্তাদ, উত্তম চরিত্র ও আ’মালের ক্ষেত্রে আকাবীর-আসলাফের প্রকৃত নমুনা হিসেবে বিবেচিত ছিলেন। তার মৃত্যুতে সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট