1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি

জকিগঞ্জের শীর্ষ তিন পুলিশ অফিসার সিলেট জেলায় শ্রেষ্ঠ হলেন!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২

সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন জকিগঞ্জ সার্কেলের দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মোঃ মোশাররফ হোসেন ও শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে নির্বাচিত হয়েছেন সুমন চন্দ্র সরকার।
রোববার (৭ আগস্ট) সকাল ১০টায় সিলেট পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠিত সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাদের ক্রেস্ট, পুরস্কার ও সনদ প্রদান করেন সিলেটের বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি)গণ।
পুরস্কৃত হওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) মোঃ জাকির হোসাইন বলেন, অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপরাধ পর্যালোচনায় আবারও টিম জকিগঞ্জ সিলেট জেলার মধ্যে সকল ক্যাটাগরিতে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
জকিগঞ্জ থানার ওসি মোঃ মোশাররফ হোসেন জানান, ‘জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আমি নামমাত্র থাকলেও এর পেছনে জকিগঞ্জ উপজেলাবাসীর অনন্য অবদান রয়েছে। সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা আর আইনি সহায়তার কারণে সিলেটের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যার আমাকে নির্বাচিত করেছেন। এজন্য স্যারসহ সংশ্লিষ্ট সকল উর্ধ্বতন কর্তৃপক্ষকে জকিগঞ্জ উপজেলাবাসী তথা আমার ব্যাক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি চলমান সময়ের ন্যায় আগামী দিনেও জকিগঞ্জবাসীর ঐকান্তিকতা এবং সহযোগিতা অব্যাহত থাকবে।’
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, সকল পুরস্কারই ভাল কাজের অনুপ্রেরণা যোগায় সিলেট জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের দিক নির্দেশনায় এবং জকিগঞ্জ থানার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছ। তিনি জকিগঞ্জ থানা এলাকার সব ধরণের অপরাধ নির্মূল করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতায় কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট