1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা

জকিগঞ্জের সুরমা নদীতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ আনোয়ার মিয়ার মরদেহ উদ্ধার

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার শাহগলি বাজারের পার্শ্ববর্তী সুরমা নদীতে পাহাড়ি ঢলে নেমে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়া যুবক আনোয়ার মিয়া (৪০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরি বাজারের পার্শ্ববর্তী সুরমা নদীতে লাশ ভাসমান দেখে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করেন।
নিহত আনোয়ার মিয়া জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের শাহগলি বাজারের পার্শ্ববর্তী সরকারি আশ্রয়ণ প্রকল্প (গুচ্ছগ্রাম)-এর সুনু মিয়ার ছেলে। তাঁর স্ত্রী ও তিনটি অবুঝ শিশু রয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে সুরমা নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেসে আসা লাকড়ি সংগ্রহের জন্য আনোয়ার মিয়া নদীতে নামেন। মাঝ নদীতে গিয়ে তিনি পানির স্রোতে তলিয়ে যান। এরপর এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে নদীতে তীব্র স্রোত থাকার কারণে উদ্ধার করতে ব্যার্থ হন। অবশেষে নিখোঁজের তিন দিনের মাথায় শুক্রবার গোলাপগঞ্জ উপজেলার চৌঘরি এলাকায় সুরমা নদী থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়।
বিষয়টির সত্যতা স্বীকার করেছেন জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী।
তিনি জানান, নিহত ওই ব্যক্তি মুলত সিলেটের অন্য একটি এলাকার বাসিন্দা। সে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকায় বিয়ে করে শাহগলি আশ্রয়ণ প্রকল্প (গুচ্ছগ্রামে) বসবাস করতো। সুরমা নদীতে লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ হওয়ার পর শুক্রবার তার মরদেহ উদ্ধার করা হয়। রাতেই পরিবারের লোকজন তাকে শাহগলি এলাকার একটি গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট