1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত জকিগঞ্জে ইউএনওর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতলেন মেধাবী শিক্ষার্থী আরিফ জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জকিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন জকিগঞ্জে হাজারো মানুষের উপস্থিতিতে মাওলানা আব্দুস সবুর (বিদেশী হুজুর)-এর দাফন সম্পন্ন জকিগঞ্জে পাওয়া যাচ্ছে ফ্রি আইনি সেবা:গ্রহণ করবেন যেভাবে সিলেট জেলার ‘এসিল্যান্ড অফ দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন জকিগঞ্জের প্রনয় বিশ্বাস কলেজ ক্যম্পাসে টিকটক ভিডিও ধারণ:বহিষ্কার আদেশ জারি করলো জকিগঞ্জ সরকারি কলেজ এবার বিয়ানীবাজারকে হারিয়ে সেমিফাইনালে জকিগঞ্জ জকিগঞ্জ সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় মহিষ জব্দ

জকিগঞ্জের স্কুলছাত্রী গণধর্ষন মামলার প্রধান আসামী আটক

আহমদুল হক চৌধুরী বেলাল
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

জকিগঞ্জের বারহালে এক স্কুলছাত্রীকে আটকে রেখে গণধর্ষণের মামলার প্রধান আসামি ইমরান আহমদ (৩০)-কে দীর্ঘ তিন মাসপর আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে সিলেটের গোয়াইনঘাট থানার বাইপাস বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে।
র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতার ইমরান জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের নিদনপুর গ্রামের খছরুজ্জামানের ছেলে। পরে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তাকে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
র‍্যাব জানায়, এ বছরের ২৬ জুলাই সকালে জকিগঞ্জ থানাধীন একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী তার এক বন্ধুর সঙ্গে ঘুরতে যায় উপজেলার আদিম ব্রিক ফিল্ড এলাকায়। সেখানে ইমরানসহ কয়েকজন মিলে তাদের গোপনে ছবি তোলে এবং পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে অনৈতিক প্রস্তাব দেয়।
ভুক্তভোগী প্রস্তাবে রাজি না হওয়ায় আসামিরা জোরপূর্বক তার মুখ চেপে ধরে ব্রিক ফিল্ডের ভেতরে নিয়ে যায়। ভিকটিমের বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করলে তাকে হত্যার ভয় দেখিয়ে আটকে রাখা হয়। এরপর আসামিরা পালাক্রমে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে এবং কাউকে না জানানোর জন্য হত্যার হুমকি দেয়।
ভয়ে প্রথমে নীরব থাকলেও পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী তার পরিবারের কাছে বিষয়টি জানায়। পরে তিনি নিজেই বাদী হয়ে জকিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, মামলার আরেক আসামি শাকের আহমদকে গত ২০ আগস্ট র‍্যাব গ্রেফতার করেছিল। প্রধান আসামি ইমরানের গ্রেফতারের মধ্য দিয়ে মামলার তদন্তে নতুন অগ্রগতি আশা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট