1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জে নিখোঁজের তিনদিন পর সুরমা নদীতে ভেসে উঠলো হাসিম আলীর লাশ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

জকিগঞ্জের আটগ্রাম সুরমা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিয়ে নৌকা ডুবে নিখোঁজ হাসিম আলী (৫০)-এর লাশ তিনদিন পর সুরমা নদীতে ভেসে উঠেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ বাজারের পার্শ্ববর্তী বড় খেওড় এলাকায় তাঁর লাশ ভেসে উঠতে দেখেন এলাকাবাসী।
নিহত হাসিম আলী জকিগঞ্জ উপজেলার ১নম্বর বারহাল ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের অন্তর্গত বালিটেকা গ্রামের মৃত রজিব আলীর ছেলে।
জানা যায়, গত রোববার জকিগঞ্জ উপজেলার আটগ্রামে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেন হাসিম আলী। দু’টি নৌকার প্রতিযোগিতা চলাকালে একটি নৌকা ডুবে গেলে হাসিম আলী নিখোঁজ হন। এরপর অনেক খোজাখুজি করে তাকে পাওয়া যায়নি। তিনদিন পর বুধবার বিকালে তাঁর লাশ সুরমা নদীতে ভেসে উঠতে দেখেন এলাকার লোকজন।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, লাশ ভেসে উঠার বিষয়টি তিনি অবগত হয়েছেন। কানাইঘাট থানা পুলিশ লাশ উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, এ বিষয়ে তিনি এখনো কিছু জানতে পারেননি। খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট