1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত

জকিগঞ্জে ভারতীয় বিড়িসহ আটক-১

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের জকিগঞ্জে ১৩ হাজার ৬০০ টাকার ভারতীয় অবৈধ নাসির বিড়ি ও স্পেশাল দূর্গা বিড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের চানপুর (সুইচ গেইট) চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটক নাসির উদ্দিন (৪৩) জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের নিয়াগুল গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার এস আই অপু সরকার একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে চানপুর এলাকা সুইচ গেইটের উত্তর পাশের চার রাস্তার নিকট থেকে নাছির উদ্দিনকে আটক করেন। এ সময় বিক্রি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতীয় সেখ নাসির উদ্দিন বিড়ি ৪ হাজার শলাকা ও ভারতীয় স্পেশাল দূর্গা বিড়ি ২ হাজার ৮০০ শলাকা সর্বমোট ৬ হাজার ৮০০ শলাকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৩ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জকিগঞ্জ থানার মামলা নং-৯, তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, আটক নাছির উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট