1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত

জকিগঞ্জে মোবাইলে জুয়া খেলার অপরাধে ছয় যুবকের কারাদণ্ড

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

জকিগঞ্জে মোবাইলে জুয়া খেলার অভিযোগে ছয় যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়। মোবাইল ফোনে অনলাইন বেটিং খেলার সময় তারা হাতে-নাতে ধরা পড়েন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস বলেন, “জুয়া একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অনলাইন জুয়া বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, অভিযানে দণ্ডপ্রাপ্তদের ব্যবহৃত কয়েকটি স্মার্টফোন এবং অনলাইন গেমিং অ্যাকাউন্টের তথ্য জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জকিগঞ্জসহ আশপাশের এলাকায় কিশোর-তরুণদের মধ্যে অনলাইন বেটিং ও ক্যাসিনো অ্যাপ ব্যবহারের প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে।
প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে— কেউ যদি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকে বা এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে বলে তথ্য থাকে, তাহলে দ্রুত স্থানীয় প্রশাসনকে জানাতে হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট