1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

জকিগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিসহ তিন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশনায় এএসআই এরশাদ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এবং র‍্যাবের সহায়তায় অভিযান চালানো হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি কাপনা গ্রামের মনোহর আলীর ছেলে আলমাস আহমদকে গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে বিয়ানীবাজারের একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি বাটইশাইল গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে ওলিউর রহমান (৫৪) এবং জকিগঞ্জ থানার দুটি মামলার পরোয়ানাভুক্ত আসামি মাতারগ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল বারী (৪০) ওরফে পছাইকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট