1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আশঙ্কাজনক ২ ভাই

খায়রুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

জকিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন ভাইয়ের মধ্যে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় অপর দুই ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে উপজেলার শাহগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের খিলোগ্রামের আব্দুল হান্নানের তিন ছেলে একটি মোটর সাইকেলে করে যাচ্ছিলেন। শাহগলী বাজার অতিক্রম করার সময় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। পরে সেটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে মারাত্মক দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বড় ভাই তুহিন আহমেদকে মৃত ঘোষণা করেন। মোটর সাইকেলে থাকা অপর দুই ভাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে।

একই পরিবারের তিন সন্তানের এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট