1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে সাবেক কর্মচারীর বাড়িতে চুরি: থানায় অভিযোগ

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

জকিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের গন্ধদত্ত গ্রামে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী আব্দুল হান্নানের বাড়িতে জানালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বাড়ির মালিক মোঃ আব্দুল হান্নান।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট মোঃ আব্দুল হান্নানের স্ত্রী হাজেরা বেগম শারীরিকভাবে অসুস্থ হলে তাকে সিলেট নগরীর উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তাদের মেয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাহিমা ইয়াছমিন তান্নি রোগীকে দেখা শোনা করেন। অভিযোগকারী মোঃ আব্দুল হান্নান, গত ২৯ আগস্ট, শুক্রবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে সিলেটে যান। দীর্ঘ চিকিৎসার পর গত ৪ সেপ্টেম্বর রাতে বাড়ি ফিরে দেখেন বসতঘরের সামনের দরজা বন্ধ থাকলেও দক্ষিণ পাশের কক্ষের জানালার গ্রীল ভাঙা। ভেতরে ঢুকে তিনি দেখতে পান, ঘরের জিনিসপত্র ছড়িয়ে–ছিটিয়ে আছে। পুরো ঘর তল্লাশির পর তিনি দেখতে পান, ঘর থেকে তাঁর সহায় সম্পত্তির দলিলপত্র, মেয়েদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সনদপত্র, কিছু কাপড় এবং নগদ ১০ হাজার টাকা চুরি হয়ে গেছে।
আব্দুল হান্নান অভিযোগে উল্লেখ করেন, তাদের বাড়িতে অন্য কোন পরিবার থাকে না। তিনি স্ত্রীর চিকিৎসার জন্য বাইরে থাকায় দুর্বৃত্তরা সুযোগ পেয়ে দলিলপত্র ও সনদ সহ নগদ টাকা এবং মালামাল নিয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট