1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
রেলপথে যুক্ত হবে জকিগঞ্জ-কানাইঘাট, শুরু হচ্ছে সম্ভাব্যতা সমীক্ষা সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার কি আত্মগোপনে? ভাইরাল ছবি ঘিরে আলোচনা! ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

জকিগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় ঢাকা থেকে একজন আটক

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

জকিগঞ্জে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় শাকের আহমদ (২৪) নামের এক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। আটক শাকের আহমদ ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় আসামী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
র‍্যাব সূত্র জানায়, বুধবার (২০ আগস্ট) রাতে ঢাকার সাভারের খাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শাকের আহমদ জকিগঞ্জ উপজেলার মাইজগ্রাম এলাকার আজাদ আহমদের ছেলে।
জানা যায়, গত ২৬ জুলাই সকালে ভিকটিম স্থানীয় একটি ব্রিক ফিল্ডে গেলে কয়েকজন যুবক তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক নিয়ে যায় এবং ধর্ষণ করে।
পরে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে বিষয়টি জানায়। পরবর্তীতে সে নিজে বাদী হয়ে জকিগঞ্জ থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে র‌্যাব।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট