1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু জকিগঞ্জে রাগীব-রাবেয়া সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন জকিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতি সভা জকিগঞ্জ পৌরসভা জামায়াতের যুব বিভাগের কমিটি পুনর্গঠন জকিগঞ্জে এলপিজি গ্যাস পাম্পের রমরমা অবৈধ ব্যবসা: নিরাপত্তা ঝুঁকি থাকলেও নেই দৃশ্যমান পদক্ষেপ জ্বালানী সংকট নিরসন কমিটিতে মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু জকিগঞ্জে জামিয়া দারুল ইহসান সোনাসারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ জকিগঞ্জের সড়কে ‘গুপ্ত তুই রাজাকার’ স্লোগান লিখে ছাত্রদলের অভিনব প্রতিবাদ জকিগঞ্জে ফেসবুকে বাঘের ছবি দিয়ে গুজব

জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হাফিজ সমসু মিয়ার ইন্তেকাল

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি প্রবীণ রাজনীতিবীদ আলহাজ্ব আব্দুল হাফিজ সমসু মিয়া ইন্তেকাল করেছেন। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটের সময় সিলেট সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের ইলাশকান্দি উদয়ন-৪২, মোহাম্মদী ভিলাস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। তিনি জকিগঞ্জ উপজেলার ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নের ডরেরমোড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর একমাত্র পুত্র শহিদুল ইসলাম মামুন যুক্তরাজ্যে সুপরিচিত এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পারিবারিকভাবে মরহুম সিলেটের স্বনামধন্য প্রতিষ্ঠান মাজনপাট্টির মোহাম্মদী কর্পোরেশনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি উদয়ন তরুণ সংঘের অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন।

রাজনৈতিক জীবনে মরহুম আলহাজ্ব আব্দুল হাফিজ সমসু মিয়া জকিগঞ্জ ও সিলেট বিএনপির বেশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমানের ঘনিষ্ঠজন ছিলেন। মঙ্গলবার বাদ মাগরিব সিলেট নগরীর খাসদবীর এলাকায় তাঁর জানাজা শেষে দাফন করা হয়।

মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দসহ এলাকাবাসী এবং শুভানুধ্যায়ীরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট