1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জ জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

সিলেটের জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন-এর নির্দেশে একদল পুলিশ নিয়ে এ অভিযান পারিচালনা করেন এসআই মোহাম্মদ জসীম উদ্দীন। অভিযানে ৫ জন জুয়াড়ি ও জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ নগদ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়ন-এর ইনামতি গ্রামের মৃত মস্তকিম আলীর ছেলে কামিল আহমদ (৩১), বিয়াবাইল গ্রামের দেলোয়ার হোসেন তাপাদারের ছেলে খোরশেদ আলম সাইম (২৩), কায়স্তকাপন (ইনামতি) গ্রামের মোঃ আব্দুল করিমের ছেলে মোঃ ডালিম আহমদ (২৪), ইনামতি (পশ্চিম কসকনকপুর) গ্রামের আব্দুশ শুক্কুরের ছেলে শাহজাহান আহমদ (২৪) ও কায়স্তকাপন (ইনামতি) গ্রামের নিরন দাসের ছেলে উত্তম দাস। আটকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩ ও ৪ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জকিগঞ্জ থানার মামলা নং-০৯ তারিখ ১৪/০৪/২২ খ্রিস্টাব্দ।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন জানান, জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত জুয়া খেলা চলছিল বলে অনেকেই জানান। সে কারণে জকিগঞ্জ থানা পুলিশ জোয়া বন্ধে বিভিন্ন সময় অভিযান চালিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় জকিগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের নিকট থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদিসহ নগদ টাকা উদ্ধার করা হয়। আটকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট