1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৩ হাজার ৫’শ শলাকা ভারতীয় নাসির বিড়িসহ আটক-১

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৩ হাজার ৫’শ শলাকা আমদানী নিষিদ্ধ ভারতীয় সেখ নাসির উদ্দিন বিড়ি ও ১টি মোটর সাইকেলসহ ১ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত মধ্যরাতে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়ন-এর শরীফগঞ্জ বাজারে পুলিশ অভিযান চালিয়ে তা উদ্ধার করে।
এ সময় জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়ন-এর রহিমপুর গ্রামের মৃত মইয়ব আলীর ছেলে কোটন মিয়াকে ২৩ হাজার ৫০০শত শলাকা সেখ নাসিরুদ্দিন বিড়ি ও একটি মোটর সাইকেলসহ আটক করা হয়। তবে আটক কোটন মিয়ার সহযোগী জাবেদ আহমদ এ সময় পালিয়ে যায়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন সঙ্গীয় পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার ও এসআই (নিরস্ত্র) সামছুল হক সুমন একদল পুলিশ নিয়ে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের শরীফগঞ্জ বাজারে গ্রেফতারকৃত কোটন মিয়ার দোকানে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০শত শলাকা এবং পলাতক জাবেদ আহমদের ভাড়াকৃত গ্যারেজ থেকে ২১ হাজার শলাকা আমদানী নিষিদ্ধ ভারতীয় সেখ নাসির উদ্দিন বিড়ি উদ্ধার করেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামীরা দীর্ঘদিন যাবত পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে আমদানী নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ির চোরাচালান এনে জকিগঞ্জ ও পার্শ্ববর্তী থানার বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছিল।
এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃত কোটন ও তার সহযোগী জাবেদ আহমদ খুবই কৌশলী হওয়ায় তাদেরকে গ্রেফতার করতে কিছুদিন সময় লাগে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স-এর আওতায় সিলেট জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক জকিগঞ্জ থানা পুলিশের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট