1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি

জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার সেলিম আটক

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার ও দুর্ধর্ষ ডাকাত ইসলাম উদ্দিন ওরফে সেলিমকে (৪৫) আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক ইসলাম উদ্দিন উরফে সেলিম জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ২নং ওয়ার্ডের অন্তর্গত চারিগ্রাম (চানপুর) গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে। তাঁর বিরুদ্ধে ডাকাতি সহ বিভিন্ন অভিযোগে সর্বমোট ১৫টি মামলা রয়েছে এবং ৭টি ডাকাতি মামলার ওয়ারেন্ট মুলতবি রয়েছে। এছাড়াও আটক সেলিম জকিগঞ্জ থানায় ৩৯৫/৩৯৭ ধারায় পেনাল কোডে দায়েরকৃত মামলা নং ৫, ১৪/১২/২০২৩ খ্রিস্টাব্দের আসামী।
জানা যায়, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুনের দিক নির্দেশনায় জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে জকিগঞ্জ থানার এসআই সামসুল হক সুমন ও এএসআই রেজুয়ান আলী মোল্লা সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানার সহযোগিতায় একদল পুলিশ নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন ডাকাত সেলিম। সাতটি ডাকাতি মামলায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা ছিল। পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট