1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষ মানুষের জন্য তাঁর জ্বলন্ত উদাহরণ ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশন— মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান

জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও আফসানা তাসলিম-এর মতবিনিময়

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা তাসলিম।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি এ মতবিনিময় করেন।
মতবিনিময়কালে ৩৪তম বিসিএসের এ কর্মকর্তা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এলাকার রাজনৈতিক ও সামাজিক সমস্যা সহ উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করে বলেন, সরকারি নিয়ম-নীতির মধ্যে জকিগঞ্জে ভালো কিছু করতে চাই। সকল মানুষের জন্য আমার অফিস উন্মুক্ত রয়েছে। যেকেউ আমার কাছে সরাসরি এসে সমস্যার কথা বলতে পারবেন। আমি সাথে সাথে সমাধানের চেষ্ঠা করবো। সাংবাদিকদের পাশাপাশি সকল মহলের সহযোগিতায় এ উপজেলাবাসীকে সর্বদা সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জকিগঞ্জে যোগদানের আগে তিনি বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন।
মতবিনিময় সভায় অংশ নেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, অফিস সম্পাদক কেএম মামুন, প্রচার সম্পাদক মোর্শেদ আলম লস্কর, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার, রিপন আহমদ ও আবু বকর ফয়সল প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট