1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫ জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায়

ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে জকিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে জকিগঞ্জে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭ ঘটিকায় জকিগঞ্জ শহরের সোনার বাংলা কনফারেন্স হলে জকিগঞ্জ যুব সমাজের উদ্যোগে এ আয়োজন করা হয়।
স্থানীয় তরুণ সমাজসেবী আশরাফুজ্জামান রাদি’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনার বাংলার বহুমুখী সময়বায় সমিতি লিমিটেডের এমডি জাফরুল ইসলাম, জকিগঞ্জ কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল গফুর, পাঁচগ্রাম দারুসসুন্না মাদ্রাসার মুহতামিম মাওলানা জয়নুল ইসলাম, কেছরি বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহসিন আহমদ রাব্বানী, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী শিবির আহমদ রনি, মোঃ আব্দুল কুদ্দুস, আব্দুশ শাকুর, মাজেদ আহমদ ও রাশেদ আহমদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা থেকে দেশবাসীকে রক্ষা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ও কঠোর মনিটরিং ছাড়া এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব নয় বলেও বক্তারা মন্তব্য করেন। জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাহিদ আহমদ কামালী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট