1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

নিজ এলাকায় শনিবার আসছেন হারিছপুত্র নায়েম শাফি চৌধুরী

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

নিজ এলাকায় সংক্ষিপ্ত সফরে আসছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব কানাইঘাট-জকিগঞ্জের জনপ্রিয় নেতা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হারিছ চৌধুরীর একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার মোঃ নায়েম শফি চৌধুরী। তিনি আগামী শনিবার (১লা নভেম্বর) বাদ জোহর সিলেটের কানাইঘাট উপজেলার ৩নং দিঘিরপার পূর্ব ইউনিয়নের সড়কের বাজারস্থ তাঁর পিতার স্থাপিত ‘শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল’ এতিমখানা ও তাঁর পৃষ্ঠপোষকতায় এবং ফাউন্ডেশনের উদ্যোগে সদ্য বাস্তবায়িত ‘হারিছ চৌধুরী স্মৃতি উদ্যান’ পরিদর্শনে আসছেন। পরে তিনি সেখানে তাঁর পিতার পবিত্র কবর জিয়ারত ও রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করবেন। তাঁর এ সফরে ‘হারিছ চৌধুরী ফাউন্ডেশন’-এর সকল কেন্দ্রীয় ও আঞ্চলিক কোঅর্ডিনেটর এবং সদস্যরা থাকবেন বলে জানা গেছে।

জকিগঞ্জ-কানাইঘাটের নয়নমণি প্রয়াত আবুল হারিছ চৌধুরী ছেলে নায়েম শাফি চৌধুরী এলাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন হারিছকন্যা ব্যারিষ্টার সামিরা তানজিন চৌধুরী। তিনি কানাইঘাট-জকিগঞ্জের জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্য এবং শুভানুধ্যায়ীগণ, তথা দল-মত নির্বিশেষে এলাকার সর্বস্তরের সকল হারিছ চৌধুরী প্রেমী ব্যক্তিকে মরহুমের পুত্রের সাথে সেখানে সাধ্যমতো উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে সামিল হওয়ার আমন্ত্রণ জানান।
উল্লেখ্য যে, ইউরোপের এনার্জি ট্রেডিং ইন্ডাস্ট্রিতে যে স্বল্প কয়জন ব্যক্তি এক্সপার্ট হিসেবে বিবেচিত হন তাদের একজন হারিছপুত্র মোঃ নায়েম শফি চৌধুরী। ছাত্রজীবনে তিনি ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ছাত্রদের মধ্যে সবচেয়ে সেরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমপর্যায়ের আরেকটি বিশ্ববিদ্যালয় লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে পড়াশোনা শেষ করে সুইজারল্যান্ড সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে সেখানে কর্মরত রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট