1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

বিএনপি নেতা জাকির হোসাইনের উদ্যোগে ইছামতি ডিগ্রি কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জাকির হোসাইনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) জকিগঞ্জ উপজেলার ইছামতি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ঔষধ বিতরণ এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। সিলেট থেকে আগত অভিজ্ঞ চিকিৎসক ও মেডিকেল টিম সার্বিক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। ক্যাম্পে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসা ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় জাকির হোসেইন বলেন, “রাজনীতি মানেই মানুষের পাশে থাকা। মানুষের সেবাকেই আমি আমার দায়িত্ব মনে করি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা কৃষক দলের আহ্বায়ক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জাহাঙ্গীর শাহ হেলাল, জকিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন খাঁন, মানিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির আহমদ ও সাধারণ সম্পাদক কাওছার আহমদ, বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিক ও ফয়সাল আহমদ, জকিগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মুনিম আহমদ, আমিরাত উম্ম আল কোয়াইন বিএনপির সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, জকিগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, উপজেলা যুবদল নেতা লুৎফুর রহমান জিসান ও ইছামতী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া কলেজ কর্তৃপক্ষ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট