1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

রতনগঞ্জ চাইল্ডহোম একাডেমীতে সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজার সংলগ্ন চাইল্ডহোম একাডেমীতে শিশুর শিক্ষা গ্রহণে অভিভাবকের গুরুত্ব শীর্ষক সেমিনার ও বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় একাডেমী মিলনায়তনে লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ছালিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। একাডেমীর পরিচালক আশিক আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রধান শিক্ষক এস জে মাহবুবা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন (ইউএসএ)-এর গভর্নর ও প্রেসিডেন্ট শরীফ আহমদ লস্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইছামতি ডিগ্রী কলেজের প্রিন্সিপাল জালাল আহমদ, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সমাজসেবী ও শিক্ষানুরাগী এটিএম সেলিম চৌধুরী, ট্রাস্টের সচিব ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ, উপজেলা রিচার্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ আবুল মাসুদ, সিলেট মহানগর বিএনপির মোঃ ফজলুল হাসনাত লস্কর (আহাদ) ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব চেরাগ আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিলেট ল’ কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি এম এ আহাদ শোয়েব, জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, একাডেমীর সিনিয়র সহকরী শিক্ষক রিপন আহমদ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন ইছামতি ডিগ্রী কলেজের প্রভাষক আরিফ আহমদ খান ও জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্না।
অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন একাডেমীর সহকারী শিক্ষক আবিদ আহমদ খান ও মোনাজাত করেন সহকারী শিক্ষক আবু তাহের।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট