1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি

সিলেট নোমানীয়া লাইব্রেরীর স্বত্বাধিকারী হাফিজ নোমান আহমদ-এর ইন্তেকাল: দাফন সম্পন্ন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

সিলেট নগরীর কুদরত উল্লাহ মার্কেটে অবস্থিত নোমানীয়া লাইব্রেরীর সত্ত্বাধিকারী ও সিলেট মহানগর আল-ইসলাহ’র সাবেক সহ সভাপতি হাফিজ নোমান আহমদ (৭১) ইন্তেকাল করেছেন। শনিবার (৯ আগস্ট) সকাল ৬টা ৩০ মিনিটের সময় সিলেট নর্থ ইষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন বাদ আসর জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া দক্ষিণ পশ্চিম জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন মরহুমের ভাগনা মাওলানা আফতাব উদ্দিন। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ ব্যবসায়ীরা শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য যে, হাফিজ নোমান আহমদ জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া দক্ষিণ পশ্চিম মহল্লার বাসিন্দা ও সিলেট নগরীর কুদরত উল্লাহ মার্কেটের দীর্ঘ পঁচিশ বছরের লাইব্রেরী ব্যবসায়ী। এর আগে তিনি জিন্দাবাজার রাজা ম্যানশনে পুস্তক ব্যবসা করতেন বলে তাঁর বড় ছেলে মিছবাহ উদ্দিন জানিয়েছেন। তাঁরা বর্তমানে সিলেট নগরীর শাহজালাল (রহ.) উপশহরের জি-ব্লকে বসবাস করেন। তিনি তাঁর পিতার জন্য সর্ব মহলের নিকট দোয়া কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট