1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে দুর্গাপূজা ঘিরে হঠাৎ জরুরি নম্বর, কী ঘটছে? বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জে বেপরোয়া বাস কেড়ে নিলো স্কুলছাত্রের প্রাণ: ছাত্র-জনতার সড়ক অবরোধ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

জকিগঞ্জে বেপরোয়া গেইটলক বাস চাপায় আবির হোসেন বাবু (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) পৌনে এগারোটার দিকে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের জকিগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের আব্দুল মতিন কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির হোসেন বাবু জকিগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে এবং গণীপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। মর্মান্তিক এ ঘটনার পর থেকে বেলা ২ ঘটিকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজিত ছাত্র-জনতা জকিগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে।

গণীপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মঞ্জুরুল হাসান মাহমুদ বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, নিহত আবির হোসেন বাবু আমার স্কুলের নবম শ্রেণীর ছাত্র। সে স্কুলে আসার পথে বেপরোয়া গেইটলক বাস চাঁপা দিলে সে মারা যায়। এ ঘটনায় ছাত্র-জনতা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ এসে ছাত্রদের উপর লাটিচার্জ করলে ছাত্র-জনতা সড়ক অবরোধ করে রাখেন বলে অভিযোগ করেন। তিনি আরও জানান, অবরোধ উত্তোলনের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্তের নেতৃত্বে প্রশাসনের লোকজনকে নিয়ে বৈঠক চলছে।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, দূর্ঘটনার খবর শোনে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ কোন লাটি নিয়ে ঘটনাস্থলে যায়নি, বিধায় ছাত্রদের লাটিচার্জের প্রশ্নই আসেনা। সার্বিক পরিস্থিতি পুলিশ ভিডিও করে রেখেছে। পরিস্থিতি শান্ত হলে এ ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট