1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল

জকিগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেটের জকিগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জানুয়ারী) দিবাগত রাত ৩ ঘটিকার দিকে উপজেলার সেনাপতিরচক গ্রামের ব্যবসায়ী আব্দুল মুমিনের বাড়ীতে এই ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় ১৫/২০ জনের ডাকাতদল অস্ত্রের মুখে গৃহকর্তা সহ পরিবারের সদস্যদেরকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত তিনটার দিকে ব্যবসায়ী আব্দুল মুমিনের বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে ১৫/২০ জনের সংঘবদ্ধ ডাকাত দল মুখোশ পরে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে বিভিন্ন দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের চোঁখ বেঁধে জিম্মি করে চোখের পলকে নগদ ১১ লাখ টাকা, ১১ ভরি স্বর্ণ ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী মুনিম আহমদ জানান, ডাকাতদল অস্ত্রশস্ত্র নিয়ে ঘরের গেইটের তালা কেটে ঘরে ঢুকে তাকেসহ তার স্ত্রী রেহানা বেগম ও বৃদ্ধ মাকে রশি দিয়ে চোখমুখ বেঁধে মারধর করে নগদ প্রায় সাড়ে ১১ লাখ টাকা, ১১/১২ ভরি স্বর্ণালঙ্কার ও ফ্লেক্সিলোড ব্যবসার ১৫টা মোবাইল সেট নিয়ে যায়। ডাকাতদের মারধরে মুনিমসহ তার স্ত্রী রেহানা বেগম গুরুতর আহত হন।
মুনিম আরও জানান, তার দুই ভাই ফ্রান্সে থাকেন। তিনি বাবুর বাজারে মোবাইল ব্যবসা করেন। শুক্রবারে মাসের ক্লোজিং ছিলো তাই তিনি নগদ টাকা নিয়ে বাড়িতে যান। তাছাড়াও আরো নগদ টাকা ছিলো। ডাকাতরা সব নিয়ে গেছে। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লুট হওয়া স্বর্ণালঙ্কার ও টাকা পয়সার পরিমাণ পুরোপুরি নিশ্চিতের চেষ্টা করছেন। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট