1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’

জকিগঞ্জে ট্রলির নীচে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

জকিগঞ্জে ট্রলি গাড়ির নীচে পড়ে সাত বছর বয়সের আব্দুল্লাহ আল রাহিদ নামের এক শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাজলসার ইউপি’র জামুরাইল গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওই শিশু স্থানীয় জামুরাইল গ্রামের সুহেল আহমদের ছেলে ও স্থানীয় মদীনাতুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামুরাইল গ্রামের বাবুল আহমদ ট্রলি গাড়ি দিয়ে স্থানীয় মসজিদের রাস্তায় মাটি এনে দিচ্ছিলেন। এ সময় রাহিদ সহ অন্যান্য শিশুরা ট্রলি গাড়িতে উঠে আনন্দ করছিলেন। হঠাৎ চলন্ত ট্রলি গাড়ি থেকে রাহিম নামের ওই শিশুটি নীচে পড়ে মারাত্মক আঘাত পায়। পরিবারের লোকজন তাৎক্ষণিক উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোঃ আব্দুল আহাদ বলেন, সকাল ১০ টা ১৫ মিনিটের সময় রাহিদ নামের এক শিশুকে মৃত অবস্থায় হাসান নিয়ে আসা হয়। আমরা বিষয়টি জকিগঞ্জ থানা পুলিশকে অবগত করেছি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম মুন্না বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শিশুর পরিবার থানায় কোন অভিযোগ দেয়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট