1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
রেলপথে যুক্ত হবে জকিগঞ্জ-কানাইঘাট, শুরু হচ্ছে সম্ভাব্যতা সমীক্ষা সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার কি আত্মগোপনে? ভাইরাল ছবি ঘিরে আলোচনা! ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

জকিগঞ্জ সরকারি হাসপাতালে অভিনব কায়দায় মোবাইল চুরি: চিকিৎসক সেজে প্রতারণা!

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীর সাথে থাকা নারীর নিকট থেকে অভিনব কায়দায় মোবাইল চুরির ঘটনা ঘটেছে। মোবাইল চুরে করে ওই প্রতারক চিকিৎসক সেজে স্বজনের নিকট কল করে চিকিৎসা খরচ বাবদ পাঁচ হাজার টাকাও দাবি করেছে। অভিনব এ প্রতারণার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা যায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামের মনুহর আলী স্ত্রী হাওয়ারুন বেগম রোগী নিয়ে এসে জকিগঞ্জ সরকারি হাসান ভর্তি হন। ওইদিন রাত ৮টার দিকে মাহমদ নামের জনৈক ব্যক্তি রোগীর সিটের পাশে এসে বসে। নিজেকে রোগীর পরিচিত বা শুভাকাঙ্ক্ষী বলে পরিচয় দিয়ে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন। এরপর অভিনব কায়দায় কৌশলে হাওয়ারুন বেগমের মোবাইল ফোনটি চুরি করে নিয়ে যান।
পরে ওই প্রতারক হাওয়ারুন বেগমের নাতির নিকট ফোন করে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে জানান, রোগী অজ্ঞান হয়ে পড়েছেন এবং দ্রুত পাঁচ হাজার টাকা ঔষধ কেনার জন্য পাঠাতে হবে। এতে ওই ব্যক্তির সন্দেহ হলে তিনি টাকা পাঠাননি।
ঘটনার পরপরই ভুক্তভোগী হাওয়ারুন বেগম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে শনাক্ত করার এবং মোবাইল উদ্ধারে সহযোগিতার আবেদন জানান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম. আব্দুল আহাদ বলেন, “হাসপাতলে প্রতারণা বা চুরির মতো ঘটনায় সবার সচেতন থাকতে হবে। এমন প্রতারকদের ব্যাপারে আমরা সতর্ক রয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট