1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মানুষ মানুষের জন্য তাঁর জ্বলন্ত উদাহরণ ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশন— মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান

জকিগঞ্জ সীমান্তে বিজিবির হাতে অর্ধ কোটি টাকার ইয়াবা জব্দ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সিলেটের জকিগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে অর্ধ কোটি টাকার বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোররাতে পরিচালিত এ অভিযানে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সদস্যরা ১৯ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করেন।

বিজিবি জানায়, বর্তমান সরকার জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় জকিগঞ্জ ব্যাটালিয়ন সিলেট সেক্টরের নির্দেশনায় জকিগঞ্জ উপজেলার মানিকপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে জকিগঞ্জ উপজেলার সরিষাকুড়ি এলাকা দিয়ে ভারত থেকে বড় পরিমাণ ইয়াবা বাংলাদেশে প্রবেশ করতে পারে। রাত আনুমানিক ১টার দিকে টহলদল সেখানে অবস্থান নিলে রাত ১টা ৩০ মিনিটের দিকে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারিরা একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ১৯ হাজার ১০০ পিস ভারতীয় ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৫৭ লাখ ৩০ হাজার টাকা।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান, মাদকবিরোধী অভিযান এবং সীমান্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলমান। সীমান্ত সুরক্ষায় বিজিবি ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট