1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জকিগঞ্জের কলাকুটায় ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় আটক জয়নালের রিমান্ড চেয়েছে পুলিশ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২

জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী ও কলাকুটা গ্রামের বাসিন্দা মোঃ বুরহান উদ্দিন (৪৫)-এর উপর হামলার ঘটনায় আটক জয়নাল আবেদীন (৪৭)-এর পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
রোববার (৫ জুন) বিকেলে রিমান্ড আবেদনের বিষয়টি স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও জকিগঞ্জ থানার এস.আই. শামসুল হক বলেন, ব্যবসায়ী বুরহান উদ্দিনের উপর হামলার ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা রুজু করা হলে পুলিশ তাৎক্ষণিক এজাহারনামীয় আসামী জয়নাল আবেদীনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। মোবাইলের কললিস্ট পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তদন্তের স্বার্থে আদালতের নিকট আটক জয়নাল আবেদীনের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আগামী ৭ তারিখ আদালতের ধার্য্য তারিখে-এর শুনানী হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের সীমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ বুরহান উদ্দিন গত ২৪ মে দিবাগত মধ্যরাতে ব্যবসায়ীক কাজ শেষে কলাকুটা গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ির রাস্তার পাঁশে আসার পর ব্যবসা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশী বাড়ির বাসিন্দা ও প্রতিবেশী দোকানের স্বত্বাধিকারী জয়নাল আবেদীনসহ অজ্ঞাতনামা ২/৩ জন ধারালো অস্ত্র ও লাটিসোটা নিয়ে তাকে ঘেরাও করে ফেলে। এ সময় আটক জয়নাল আবেদীন তার হাতে থাকা ধাঁরালো দা দিয়ে বুরহান উদ্দিনের মাথা লক্ষ্য করে আঘাত করলে তার মাথার পেছনে পড়ে মারাত্মক রক্তাক্ত জখম হলে তিনি মাটিতে পড়ে যান। এরপর জয়নাল ও তাঁর সহযোগীরা মিলে তাকে এলোপাথাড়ি মারপিট করে তার নিকট টিফিন বক্সে থাকা ব্যবসায়িক ২ লক্ষ ৫ হাজার টাকা নিয়ে যায়। পরে হামলার শিকার জয়নাল আবেদীনের শোর চিৎকার শোনে তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার ১১নং ওয়ার্ডের অতিরিক্ত শয্যায় ভর্তি করেন।
এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী ও হামলার শিকার বুরহান উদ্দিনের স্ত্রী সুলতানা বেগম বলেন, তার স্বামীকে এক সপ্তাহ হাসপাতালে রেখে বর্তমানে বাড়িতে নিয়ে এসেছেন। তার স্বামীর অবস্থা এখনো ভালো নেই। তিনি তার স্বামীর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট