1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন জকিগঞ্জে ভারতীয় মদসহ আটক ১ জকিগঞ্জে পিঠা উৎসবে ফাহিম আল্ চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ— মুফতি আবুল হাসান এমপি আল-মাদানী পরিষদ আমলশীদ এর অফিস উদ্বোধন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে আরোহী সংগীত একাডেমি’র বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা’ ফাহিম আল চৌধুরীর বহুমুখী সমাজসেবার অজানা উপাখ্যান 

জকিগঞ্জের কামালপুরে মরহুম হাজী ইলিয়াস আলী’র বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৭নং ওয়ার্ডের অন্তর্গত কামালপুর গ্রামের প্রয়াত সালিশী ব্যক্তিত্ব হাজী ইলিয়াস আলী’র বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) কামালপুর গ্রামের বাড়িতে এ ইফতার মাহফিলের আয়োজন করেন হাজী ইলিয়াস আলীর ছেলে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মোঃ নুরুল আমীন।
এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মরহুম হাজী ইলিয়াস আলী’র পারিবারিক উদ্যোগে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিলে এলাকার বিপূল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
ব্যতিক্রমধর্মী এ ইফতার মাহফিলে এলাকার বিশিষ্টজনদের চেয়েও এলাকার শ্রমিক ও দিন মজুর মানুষের সংখ্যা ছিল চোঁখে পড়ার মতো।
এ প্রসঙ্গে জানতে চাইলে ব্যবসায়ী ও শিল্পপতি মোঃ নুরুল আমিন বলেন, আমি নীরবে নিভৃতে গরীব ও অসহায় মানুষকে সহযোগিতা করতে পছন্দ করি। আমি এবং আমার পরিবারের লোকজন দীর্ঘদিন থেকে নীরবে গরীব ও অসহায় মানুষদের সহযোগীতা করে যাচ্ছেন। আমরা কখনো লোক দেখানোর সাহায্য ও সহযোগীতা করিনা। আজকের ইফতার মাহফিল আমাদের পরিবারের ধর্মীয় কার্যক্রমের একটি অংশ। আমরা একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিদের নিয়ে ইফতার করছি।
এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুর রহমান বলেন- মরহুম হাজী ইলিয়াস আলী আমার বড় চাচা। তিনি আমৃত্যু মানবিক কাজে নিয়োজিত ছিলেন। এলাকার পারিবারিক ও সামাজিক বিরোধ নিষ্পত্তি করাই ছিল আমার চাচার একমাত্র টার্গেট। একজন প্রকৃত আমানতদার হিসাবে তাকে পুরো এলাকার মানুষ চিনতেন। আজ আমার চাচা সহ সকল মুরদেগানদের মাগফেরাতের জন্য এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট