1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও

জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সিলেট পুলিশ লাইন্সস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মোঃ জিললুর রহমান। সভায় প্রধান অতিথি জেলা পুলিশের কল্যাণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জেলার শ্রেষ্ঠ পারফরম্যান্সকারী কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাককে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে জকিগঞ্জ থানার এসআই মাসুদ আহাম্মেদ পুরস্কৃত হন। তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় জকিগঞ্জ থানার পিএসএ খায়রুল ইসলামকেও সম্মাননা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট