1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায়

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর উপজেলা পর্যায়ের বাছাইয়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক মহিলা হিসেবে নির্বাচিত হয়েছেন জকিগঞ্জ উপজেলার ৫ নং জকিগঞ্জ সদর ইউনিয়নের মুলিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিউলী রানী রায়।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন, শিক্ষার্থীদের মধ্যে কাব স্কাউটিং কার্যক্রমের প্রসার এবং সৃজনশীল শিক্ষামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। উপজেলা বাছাই কমিটির মূল্যায়নে বিভিন্ন সূচকে কৃতিত্বের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে মনোনীত করা হয়।

শিউলী রানী রায়ের এ অর্জনে মুলিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয় পরিচালনা কমিটি ও সহকর্মীরা তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও শিক্ষা ও কাব আন্দোলনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিউলী রানী রায় বলেন, যেকোনো কাজের স্বীকৃতি আনন্দের পাশাপাশি দায়িত্বও বাড়িয়ে দেয়। শিক্ষার্থীদের মাঝে কাবিংয়ের মূল চেতনা, শৃঙ্খলা ও দেশপ্রেমের মূল্যবোধ ছড়িয়ে দিতে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষ, সুশৃঙ্খল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চান।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে শিউলী রানী রায় কাব স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে শিশুদের নৈতিক শিক্ষা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার এ সাফল্য উপজেলায় কাব স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট