1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময়

জকিগঞ্জে মুফতি হাফিজ মাওলানা আবুল হাসান সংবর্ধিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

ইসলামী চিন্তাবীদ হিসেবে রাগীব-রাবেয়া ফাউন্ডেশন কর্তৃক একুশে সম্মাননা প্রাপ্ত গুণী ব্যক্তিত্ব হযরত মাওলানা হাফিজ মুফতী আবুল হাসান-কে সংবর্ধনা প্রদান করেছে ইউনিক ইউম্যানিটি ফাউন্ডেশন।
সোমবার (২০ মার্চ) বিকাল ২ ঘটিকায় জকিগঞ্জ শহরের সোনার বাংলা অডিটোরিয়ামে ব্যতিক্রমধর্মী এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র বাবুল হোসাইন-এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি ছালিক আমীন-এর পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ জাহেদ আহমদ।
ফাউন্ডেশন-এর সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজু’র শুভেচ্ছা বক্তব্যে সূচীত এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফিজ মুফতী মোঃ আবুল হাসান।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ-এর সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র ইকবাল আহমদ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ-এর ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আকরাম আলী, কবি ও সাহিত্য সমালোচক বাছিত ইবনে হাবীব, জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, জকিগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল গণী, জকিগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি মাসুক আহমদ, জাতীয় পার্টি নেতা মইনুল ইসলাম, শিক্ষক ও কবি কায়েছ মাহমুদ শিপার, কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী, লতিফিয়া যুব কল্যাণ সমাজসেবা পরিষদ-এর সভাপতি মাওলানা মোঃ কবির আহমদ ও ব্যবসায়ী তরিকুল আলম রাসেল প্রমূখ।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি রাগীব-রাবেয়া ফাউন্ডেশন কর্তৃক একুশে সম্মাননা প্রাপ্ত গুণী ব্যক্তিত্ব হযরত মাওলানা হাফিজ মুফতী আবুল হাসান-কে ইউনিক ইউম্যানিটি ফাউন্ডেশন-এর পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট