1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার এসএসসিতে জিপিএ ফাইভ পেলেন জকিগঞ্জের ফাইজা, হতে চান ডাক্তার

জকিগঞ্জে ৪নং খলাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের জরুরী কর্মীসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন জরুরী কর্মীসভা করেছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় ঈদগাহ বাজার দক্ষিণ গলি সংলগ্ন মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৪নং খলাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার। জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদ আহমদ ও ছাত্রলীগ নেতা সালমান আহমদ-এর যৌথ পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ৪নং খলাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির আহমদ।
জরুরী এ কর্মীসভায় বক্তব্য রাখেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।
কর্মীসভায় বক্তারা বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে কোন উপযুক্ত ব্যক্তিকে নৌকা প্রতীক দেয়া হলে ৪নং খলাছড়া ইউনিয়ন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট