1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ফেসবুকে বাঘের ছবি দিয়ে গুজব জকিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন: মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হাফিজ সমসু মিয়ার ইন্তেকাল সিলেট ঘিরে উন্নয়ন মহাপরিকল্পনা প্রধানমন্ত্রীর দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন শিল্পপতি ফাহিম আল্ চৌধুরী মানুষ মানুষের জন্য তাঁর জ্বলন্ত উদাহরণ ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশন— মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জ উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং-এর উদ্যোগ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

বছর ঘুরে চলে এসেছে মুসলিম উম্মাহের পবিত্র মাহে রমজান। আর এই রমজানে যেকোনো মাসের তুলনায় ভোগ্যপণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী খাদ্য দ্রব্যের দাম বাড়িয়ে বাজার অস্থির করে তোলে। এতে সাধারণ মানুষের কষ্ট বেড়ে যায়।
এ প্রেক্ষাপটে সিলেটের জকিগঞ্জে ভেজাল খাদ্য প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করণ সহ আইন শৃংখলা নিয়ে মতবিনিময় করেছে জকিগঞ্জ উপজেলা প্রশাসন।
বুধবার (২২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম. ফয়সাল-এর সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
এতে আলোচনায় অংশ নেন জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুল আহাদ, জকিগঞ্জ উপজেলা প্রকৌশলী রাশেদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফরিদ, ডিজিএম জিল্লুর রহমান সোহেল, জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান, ৪নং খলাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হক, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুক, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ.জি. বাবর, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী, ব্যবসায়ী মোঃ শিহাব উদ্দিন, মখলিসুর রহমান, মোঃ আব্দুল কুদ্দুস ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বাবর হোসাইন চৌধুরী প্রমূখ।
মতবিনিময় সভায় সাহরী, ইফতার ও তারাবী নামাজের সময় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণ, ব্যবসায়িক প্রতিষ্ঠানে মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক, অশ্লীল গান বাজনা পরিহার, সঠিক মূল্যে খাদ্য দ্রব্য ক্রয়-বিক্রয় ও ইফতার সামগ্রী তৈরীর ক্ষেত্রে গুণগতমান বজায় রাখা সহ রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
পরে পবিত্র মাহে রমজানে বাজার মনিটরিং-এর জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট