1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ পুন:নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ পুন:নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৯ ফেব্রুয়ারি) বিকাল ২ ঘটিকার সময় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দেশী এবং প্রবাসী বিত্তবানদের অর্থায়নে এই মসজিদটি পুননির্মাণ কাজ শুরু করেছে মসজিদ কমিটি।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবী ডা: আব্দুল হান্নানের সভাপতিত্বে ও নির্বাহী সভাপতি সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদের পরিচালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাহীদ আহমদ কামালী।
বক্তব্য রাখেন, জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল খালিক তাপাদার, ফাহিম আল চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সমাজসেবী ও শিক্ষানুরাগী এটিএম সেলিম চৌধুরী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আকরাম আলী ও ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক যুক্তরাষ্ট্র প্রবাসী আহমদ আলী প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাদীস শরীফে রাসুল (স.) বলেছেন-“যে ব্যক্তি আল্লাহ’র সন্তুষ্টির জন্য একটি মসজিদ তৈরী করে, আল্লাহ তা’য়ালা তার জন্য অনুরূপ একটি ঘর জান্নতে তৈরি করেন। তাই প্রায় পাঁচ কোটি টাকা বাজেটের এই বিশাল মসজিদ পুন:নির্মাণ কাজে সকল দেশী-বিদেশী বিত্তবান মুসলমানগণের সহযোগিতা প্রয়োজন। বক্তাগণ এই মসজিদ নির্মাণ কাজকে সহযোগিতার সুবর্ণ সুযোগ মনে করে সকলে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ তৌফিক অনুযায়ী সহযোগিতার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল মুক্তাদির চৌধুরী, রাজনীতিবীদ বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী আব্দুশ শাকুর চৌধুরী, সহকারী সেক্রেটারি মাওলানা আলাউদ্দীন তাপাদার, কমিটির সদস্য মোঃ আব্দুল কুদ্দুস ও মাওলানা জুবায়ের আহমদসহ স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী, সমাজসেবী, রাজনীতিবীদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসানের দোয়ার মাধ্যমে পুন:নির্মিত মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে উপস্থিত এলাকাবাসীর মধ্যে শিরনী বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট