1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ বাস্তবায়নে বিশেষ সভা জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন জকিগঞ্জে ভারতীয় মদসহ আটক ১ জকিগঞ্জে পিঠা উৎসবে ফাহিম আল্ চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ— মুফতি আবুল হাসান এমপি আল-মাদানী পরিষদ আমলশীদ এর অফিস উদ্বোধন সম্পন্ন

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জকিগঞ্জে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টায় জকিগঞ্জ পৌর শহরে এ কর্মসূচি পালিত হয়।
গণমিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এম এ হক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত মিলিত হয়।
ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মাওলানা মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলামের পরিচালনায় সমাবেশে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন ও মুজাহিদ কমিটির বিপূল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি জিয়াউর রহমান চৌধুরী, মাওলানা আইনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আবু সুফিয়ান ফরিদী, প্রশিক্ষণ সম্পাদক এইচ এম জিল্লুর রহমান, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মো. সুলাইমান, পৌর শাখার সেক্রেটারি মাওলানা জামিল আহমদ, বারঠাকুরী ইউনিয়ন শাখার যুগ্ম সেক্রেটারি মাওলানা আবু তাহের মিছবাহ, যুব আন্দোলনের উপজেলা যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ এবং ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি আমান উল্লাহ ইমন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা ইউসুফ আলী, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান শামীম, সহকারী সেক্রেটারি মাওলানা ফয়জুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মন্নান, প্রচার সম্পাদক মাওলানা এনায়েত উল্লাহ, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, বারঠাকুরী শাখার সেক্রেটারি মাওলানা বদরুল ইসলাম, কসকনকপুর শাখার সেক্রেটারি মাওলানা হুসাইন আহমদ, সদর শাখার সেক্রেটারি মাওলানা বদরুল হক, সুলতানপুর শাখার সেক্রেটারি মাওলানা জাকির হোসেন, মানিকপুর শাখার সেক্রেটারি মো. ইজ্জাদ, খলাছড়া ইউনিয়ন সভাপতি আব্দুস সোবহান ও সেক্রেটারি মাস্টার খায়রুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে ইসলামী আন্দোলন ছিল অগ্রনায়ক। বৈষম্য বিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল তা কারো অস্বীকার করার সুযোগ নেই। তাই দেশের সংকটময় সময়ে জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে ইসলামী আন্দোলনের কার্যক্রম আরও বেগবান করতে হবে। ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামই একমাত্র পথ বলে ইসলামী আন্দোলন মনে করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট