1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে আরোহী সংগীত একাডেমি’র বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা’ ফাহিম আল চৌধুরীর বহুমুখী সমাজসেবার অজানা উপাখ্যান  জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আশঙ্কাজনক ২ ভাই জকিগঞ্জে মাদ্রাসায় দানের নামে অভিনব প্রতারণা সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ): নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি’র নিরলস প্রচেষ্টা অব্যহত জকিগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি বিতরণ  বিএনপি ছাড়বেন না চাকসু মামুন জকিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু জকিগঞ্জে রাগীব-রাবেয়া সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন জকিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ডাইক নির্মাণে ভারতের বিএসএফের বাঁধা: ফুসে উঠছে জকিগঞ্জবাসী

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাঁধা প্রদান ও গুলি’র হুমকির প্রতিবাদে ফুসে উঠছে জকিগঞ্জবাসী। আগামী বর্ষা মৌসুমে বন্যার পানিতে দেশের উত্তরপূর্বাঞ্চলের মানুষকে ডুবিয়ে দেয়ার চক্রান্ত বন্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে জকিগঞ্জবাসী। এ নিয়ে পৃথক পৃথক মতবিনিময় সভা, পরামর্শ সভা ও আলোচনা সভা আহবান করা হয়েছে।

আগামীকাল ২৩ ফেব্রুয়ারি, রোববার, সন্ধ্যা ৬ ঘটিকায় সিলেট নগরীর উপশহর পয়েন্টে অবস্থিত সীমান্তিক কমপ্লেক্সে এ বিষয়ে করণীয় শীর্ষক মতবিনিময় সভা আহবান করেছেন সিলেটস্থ সচেতন জকিগঞ্জবাসী। পরদিন ২৪ ফেব্রুয়ারি, সোমবার, বেলা ২ ঘটিকার সময় জকিগঞ্জ শহরের ডাকবাংলো প্রাঙ্গণে আমার জকিগঞ্জের ব্যানারে পরামর্শ ও আলোচনা সভা ডাক দেয়া হয়েছে।
সিলেট নগরীতে আয়োজিত আগামীকালের মতবিনিময় সভায় ব্যাপক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা করা হয়েছে বলে জানিয়েছেন তরুণ আলেম মাওলানা মাজহারুল ইসলাম জয়নাল। তিনি জানিয়েছেন দল-মত, শ্রেণী-গোষ্ঠী নির্বিশেষে জকিগঞ্জের সকল সম্মানিত সচেতন নাগরিকবৃন্দকে উপস্থিত থাকতে দাওয়াত করা হয়েছে।
অপরদিকে জকিগঞ্জে আয়োজিত সোমবারের পরামর্শ ও আলোচনা সভা সফলে জকিগঞ্জের সকল রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, শিক্ষক, সাংবাদিক ও শ্রমিকসহ সর্বস্তরের মানুষের উপস্থিত থাকতে দাওয়াত করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকদের পক্ষে জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল কুদ্দুস।
একাধিক দায়িত্বশীল সূত্রে জানা যায়, এসব সভা থেকে মতবিনিময়, পরামর্শ ও আলোচনার মাধ্যমে আগামী বর্ষা মৌসুমের মধ্যে সুরমা-কুশিয়ারা নদীর বেড়িবাঁধ নির্মাণ করতে কঠোর কর্মসূচি দেয়া হতে পারে।
উল্লেখ্য যে, সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাঁধার মুখে গত চার মাস থেকে বন্ধ রয়েছে সুরমা-কুশিয়ারা নদীর প্রতিরক্ষা বাঁধের বাংলাদেশ অংশের ভাঙ্গন এলাকার মেরামত কাজ। এর ফলে আগামী বর্ষা মৌসুমে বন্যার হুমকিতে রয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের লক্ষ লক্ষ মানুষ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট