1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

শায়খুল হাদিস আল্লামা হবিবুর রহমানের ইন্তেকাল: বিকাল ৩টায় জানাজা

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

সিলেটের প্রখ্যাত আলেমে দ্বীন ও জকিগঞ্জের ঐতিহ্যবাহী ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদিস আল্লামা হবিবুর রহমান (মুহাদ্দিস ছাহেব) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি .. রাজিউন)। গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে জকিগঞ্জ সদর ইউনিয়ন-এর রারাইগ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, শিক্ষক-ছাত্র, সহকর্মী-সহযোদ্ধা ও ভক্ত-শুভার্থী রেখে যান। উনার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে শতশত মানুষ রারাই গ্রামের বাড়িতে ভীড় করছেন। শেষ বারের মত প্রিয় মুহাদ্দিস ছাহেবকে এক নজর দেখতে দুরদূরান্ত থেকে অসংখ্য আলেম-উলামা, ভক্ত, অনুসারী, মুরিদীন, শিক্ষার্থী ও শুভাকাংখীগণ ছুটে এসেছেন। ভক্ত-অনুসারীদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। শোকে কাতর হয়ে পড়েছেন সকল মতপথের আলেম ওলামা সহ সর্বস্তরের জনসাধারণ।
আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার থানাবাজার লতিফিয়া ফুরক্বানিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, সবার কাছে ‘মুহাদ্দিস ছাহেব’ নামে খ্যাত শাইখুল হাদীস আল্লামা হবিবুর রহমান জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন-এর রারাইগ্রামে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এলাকার খ্যাতিমান আলিমে দীন মরহুম মাওলানা মুমতায আলী ও মাতা মরহুমা আমিনা খাতুন। ৭ ভাই ও ১ বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
তিনি ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন শেষে ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর নিয়মতান্ত্রিকভাবে অবসর গ্রহণ করেন। তাঁর দীর্ঘ পরিশ্রম ও একান্ত প্রচেষ্টা ইছামতি মাদ্রাসা পূর্ব সিলেটের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে ওঠে। তাঁর একক প্রচেষ্টায় মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়। আলিম, ফাজিল ও কামিল ক্লাসের সরকারি মঞ্জুরি এবং স্বীকৃতি আদায়ে তাঁর অবদান অনস্বীকার্য। অবসর গ্রহণের পর তিনি ইছামতি মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক এবং গভর্নিং বডির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তিনি সৎপুর কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শায়খুল হাদিস ছিলেন।
দীর্ঘ অর্ধশতাব্দীরও অধিককাল ধরে ইলমে হাদীসের খিদমতে নিয়োজিত এ মনীষী অধ্যাপনার পাশাপাশি সাধারণ মানুষের কাছে কুরআন-হাদীসের শিক্ষা পৌঁছে দেয়ার লক্ষ্যে দেশ-বিদেশে বিভিন্ন মাহফিলে বয়ান পেশ করতেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট