1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক দারুননাজাত কামিল মাদরাসা থেকে জিপিএ-৫ অর্জন জকিগঞ্জের মুঈয উদ্দিনের দ্বীনি মহাসম্মেলন সফল করতে সিলেটে একত্রিত হলেন মুনশীবাজার মাদরাসার ফুযালা ও শুভাকাঙ্ক্ষীরা দীর্ঘ শিক্ষকতা জীবনের স্বীকৃতি, ইছামতি মাদরাসায় তিন গুণী শিক্ষক সংবর্ধিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন জকিগঞ্জ অনলাইন টিভির সম্পাদক আহমদ সাঈদ জকিগঞ্জের সৌদি প্রবাসী ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপ হ্যাক!

সিলেটের জাফলংয়ে হোটেলের পাশ থেকে পর্যটকের লাশ উদ্ধার: ‘স্ত্রী’ পলাতক

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

সিলেটের জাফলংয়ে একটি হোটেলের পাশ থেকে আলে ইমরান (৩২) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের “স্ত্রী” খোশনাহার (২০) পলাতক রয়েছেন।
সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীর পাশে পাথরচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
আলে ইমরান কিশোরগঞ্জের নিকলী উপজেলার বাসিন্দা। গত ১৬ এপ্রিল স্ত্রীকে নিয়ে জাফলংয়ে বেড়াতে এসেছিলেন।
পুলিশ জানিয়েছে, আল ইমরান তার স্ত্রী খোশনাহারকে সঙ্গে নিয়ে জাফলংয়ে ঘুরতে আসেন। সেখানে তারা দুজন বল্লাঘাটের হোটেল রিভার ভিউ এর ১০১ নম্বর কক্ষে অবস্থান করেন। সোমবার দুপুরে ওই হোটেলের পাশে আল ইমরানের লাশ পড়ে থাকার খবর পায় পুলিশ। এরপর থেকেই ওই নারী পলাতক রয়েছেন।
হোটেল রিভারভিউ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দম্পতি স্থায়ী ঠিকানা হিসেবে হোটেলের রেজিস্টার খাতায় শুধু ঢাকা লিখেছেন। আলে ইমরানের সঙ্গে থাকা নারীর নাম উল্লেখ করা হয়েছে খোশনাহার। স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠেন তারা।
জাফলং টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, “হোটেল রিভার ভিউয়ের অবস্থান নদীর একদম কাছেই। দুপুরের দিকে আমরা হোটেলের নিচে নদীর পাড়ে একটি লাশ পড়ে থাকার খবর পাই। ওই ব্যক্তি রবিবার রাত ৭টা ৫০ মিনিটের দিকে হোটেলের ১০১ নম্বর কক্ষে ওঠেন। সঙ্গে তার স্ত্রী ছিলেন। তবে তার লাশ পাওয়া গেলেও স্ত্রীর খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছি আমরা।”
সিলেটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন, ‌“নিহতের পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আলে ইমরান দুই বছর আগে বিয়ে করেছেন বলে তার পরিবার জানিয়েছে। তারা ইতোমধ্যে সিলেটের উদ্দেশে রওনা দিয়েছেন। আলে ইমরানের স্ত্রীর সন্ধান পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।”
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, “আলে ইমরানের গলায় হালকা দাগ রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট