1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বালাউট ছাহেব বাড়ীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু সেবা ক্যাম্প জকিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ রেলপথে যুক্ত হবে জকিগঞ্জ-কানাইঘাট, শুরু হচ্ছে সম্ভাব্যতা সমীক্ষা সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার কি আত্মগোপনে? ভাইরাল ছবি ঘিরে আলোচনা! ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা

জকিগঞ্জের চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ-এর সংবর্ধনা অনুষ্ঠিত

নাজিয়া শারমিন প্রিয়াঙ্কা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর চৌধুরী বাজার এলাকার প্রবাসীদের সংগঠন চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ-এর উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি রশীদ আহমদ হানিফ-এর প্রবাস যাত্রা ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল কাদির মাছুম-এর দেশে আগমন উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার রাত ৯ ঘটিকার সময় স্থানীয় চৌধুরী বাজারস্থ কার্যালয়ে পরিষদের সহ সভাপতি শুয়াইবুর রহমান সুয়া’র সভাপতিত্বে শুরুতে পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রনেতা তোফায়েল বিন জব্বার। সংগঠক মাওলানা আব্দুল বারী’র সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের কার্যকরী কমিটির সদস্য জুনেদ আহমদ।
বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাব-এর যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী, এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল ওয়াহিদ, সাবেক ইউপি সদস্য আব্দুল আহাদ, পরিষদের দেশের কার্যক্রম বাস্তবায়ন কমিটির সদস্য হাফিজ ফারুক আহমদ ও পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল কাদির মাছুম প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের দেশের কার্যক্রম বাস্তবায়ন কমিটির সদস্য লালু মিয়া, চৌধুরী বাজার খাদিমুল ক্বোরআন পরিষদ-এর সাধারণ সম্পাদক মাওলানা জিহাদ উদ্দিন, যুবনেতা শামীম আহমদ, হাসন আহমদ ও ছাত্রনেতা সালমান তালুকদার প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট