1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

জকিগঞ্জের বাবুর বাজারে সোনার বাংলা বহুমুখী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

জকিগঞ্জ উপজেলার বহুল পরিচিত সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড বাবুর বাজার শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ অক্টোবর) বিকাল ২ ঘটিকার সময় স্থানীয় বাবুর বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার-এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও শ্রেষ্ঠ সমবায়ী সংগঠক মোঃ জাফরুল ইসলাম।
সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কর্মকর্তা মোঃ শাহীন আহমদ-এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুল আহাদ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ-এর মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা সমবায় অফিসের পরিদর্শক মিছবাহ উদ্দিন।
বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক মোঃ আব্দুস সুবহান, শিক্ষক আব্দুস সাত্তার মানিক, বাবুর বাজার গোল্ডেন সমবায় সমিতির সাবেক সভাপতি ডা. আব্দুর রহিম, শিক্ষক মোঃ জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বদরুল আলম আফজল, সিরাজুল ইসলাম শিরু, শাহজাহান মোঃ সেলিম ও আব্দুল কাদির ও প্রশিক্ষণার্থী শাহিদা আক্তার প্রমূখ।
প্রধান আলোচকের বক্তব্যে মাজেদা রওশন শ্যামলী বলেন, সোনার বাংলা সমিতিকে আমি খুবই কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। আমি সোনার বাংলা সমিতির প্রতিটি সভায় থাকি। আমি দেখেছি সোনার বাংলা সমিতির মাধ্যমে বেশ কিছু পরিবারের কর্ম সংস্থানের ব্যবস্থা হয়েছে। সোনার বাংলায় বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে অনেককে সাবলম্বি হতে দেখেছি। তাই সোনার বাংলার সর্বদা সার্বিক সফলতা কামনা করি।
প্রধান অতিথির বক্তব্যে জকিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুল আহাদ বলেন, যে কোন কিছু গড়ার চেয়ে ধ্বংস করা সহজ। সোনার বাংলা জাফরুল সাহেব কিভাবে গড়েছেন সেটা তিনি হাড়ে হাড়ে টের পেয়েছেন। তাই আমাদের উচিত দেশ জন্য এমন লাভজনক প্রতিষ্ঠানকে সহযোগিতা করা। এখান থেকে যেভাবে আমরা ঋণ নিয়ে সাবলম্বি হবো, ঠিক তেমনি যথা সময়ে ঋণ পরিশোধ করে সমিতিকে সচল রাখবো। তিনি ঋণ নিয়ে যারা পরিশোধ করেননি তাদের প্রতি ঋণ পরিশোধের আহবান জানিয়ে বলেন, এ টাকা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মনে করলে চলবেনা। এ টাকা আপনার আমার সকলের। সোনার বাংলা শুধু আমার কাছ থেকে নিয়ে আপনাকে এবং আপনার কাছ থেকে এনে আমাকে দিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করছে।
সভাপতির বক্তব্যে সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার বলেন, সোনার বাংলা সমিতি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করছে। সময়ে সময়ে গরীব, অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষের পাঁশে নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে উদাহরণ সৃষ্টি করেছে। এ কারণে তিনি সোনার বাংলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভা শেষে ৬ জন সেলাই প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট ও ৬ জন সমবায়ীকে চেক প্রদান করা হয়।
পরে দোয়া পরিচালনা করেন জকিগঞ্জের ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ-এর ৪নং ওয়ার্ড সদস্য মাওলানা কফিলুজ্জামান কফিল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট