1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জের বৃহত্তর রতনগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ-এর খাদ্য সামগ্রী বিতরণ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে এলাকার গরীব ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জকিগঞ্জের রতনগঞ্জ এলাকার প্রবাসীদের সংগঠন ‘বৃহত্তর রতনগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ’।
সোমবার (১৭ এপ্রিল) বিকাল ২ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রতনগঞ্জ বাজারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় ফুলতলী, সিরাজপুর, এওলাসার, মনসুরপুর, নান্দিশ্রী, কাজলসার, গোটারগ্রাম, পলাশপুর ও নীলাম্বরপুর সহ আশপাশের কয়েকটি গ্রামের শতাধিক অসচ্ছল পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, পেয়াজ, লবন, তৈল, আলু, মোরগ, দুধ, চিনি, সেমাই ও ময়দা।
এ উপলক্ষে রতনগঞ্জ বাজারস্থ রাজা মার্কেট প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রতনগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ-এর বাংলাদেশের প্রধান ব্যবস্থাপনা পরিচালক মোঃ এনায়েত হোসেন চৌধুরী।
যুবনেতা সামাদুর রেজা চৌধুরী ও ছাত্রনেতা আজহার চৌধুরী’র যৌথ উপস্থাপনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সাকিব আহমদ।
জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বাবর হোসাইন চৌধুরী’র শুভেচ্ছা বক্তব্যে সুচিত এ সভায় বক্তব্য রাখেন ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদ-এর সাবেক চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী, রতনগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সেক্রেটারি সমাজসেবী আলহাজ্ব চেরাগ আলী, সাবেক ইউপি সদস্য হারুনুর রশিদ, সমাজসেবী আব্দুল বাছিত চৌধুরী, ব্যবসায়ী জাহেদুল ইসলাম চৌধুরী বকুল, সংগঠক তাজুল ইসলাম চৌধুরী, ইমদাদুল হক চৌধুরী ইকবাল, ছাত্রনেতা বাহার উদ্দিন চৌধুরী ও ছাত্রনেতা শাহান আহমদ চৌধুরী প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট